Tuesday, November 17, 2015

Arijit Singh Live in Concert - Thane


পাতার গান - জলের গান ( Joler Gaan )




পাতার গান - জলের গান ( Joler Gaan )

 পাতার গান - জলের গান
এলবামঃ অতল জলের গান
আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়।
মাথা ভরা সবুজ কচি পাতা
গাছটাকে ছাতা মনে হয়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।

আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়।
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।

হতভম্ব আর্টিস্টম্যান কিছুই বোঝেনা...
হতভম্ব আর্টস্টম্যান কিছুই জানেনা...
হতভম্ব আর্টিস্টম্যান আঁকতে পারেনা..

বকুল ফুল - জলের গান (Joler Gaan)


বকুল ফুল - জলের গান (Joler Gaan)

 এলবামঃ অতল জলের গান


বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে।
যার সনে যার ভালোবাসা,
সেইতো মজা লুটে।

আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে। 

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

 
শাওন ভাদর মাসে
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে।

বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।


ঝরা পাতা - জলের গান ( Joler Gaan )

ঝরা পাতা - জলের গান ( Joler Gaan )
এলবামঃ অতল জলের গান


ও ঝরা পাতা ও ঝরা পাতাগো 
তোমার সাথে আমার রাত পোহানো কথাগো 
তোমার সাথে আমার দিন কাটানো কথা 

হলুদ পাতার বুকে দিলো 
সবুজ পাতা চুম্। আর… 
শুকনো পাতা নূপুর পায়ে 
রুমঝুম… রুমঝুম… রুমঝুম। 

একটা পাতার ইচ্ছে হলো 
আকাশটাকে ছোঁবে
পাখির সাথে মেললো ডানা
সূর্য উঠলো পূবে।
আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়
পাখিটারে পাতার আজকে
লাগলো ভীষণ ভালো।
ও ঝরা পাতা…

পাতায় পাতায় কাব্য গাঁথা
পাতায় লেখা গান।
শিরায় শিরায় স্বপ্ন আমার
ভীষণ অভিমান।
কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো
আমার বসত অন্ধকারে
তোরা থাকিস ভালো।


এমন যদি হতো - জলের গান ( Joler Gaan )

এমন যদি হতো - জলের গান ( Joler Gaan )


এমন যদি হতো
এলবামঃ অতল জলের গান

এমন যদি হতো
আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষন
পালাই বহুদুরে ... ক্লান্ত ভবঘুরে
ফিরবো ঘরে; কোথায় এমন ঘর ।

বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর !

হঠাৎ ফিরে দেখি ... নিজের মুখোমুখি
শূন্য ভীষণ ... শূন্য মনে হয় ।
কি আর এমন হবে ... কে পেয়েছে কবে...
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয় ।

হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি
দিনের আলো কাটে ঘুরে ঘুরে
তোমার আমার গানের সুরে

বৃক্ষ তলে শুয়ে ... তোমার দুঃখ ছুয়ে
ঘুম আসে না,
ঘুমও স্বার্থপর !


Arijit Singh Live Concert - 5th April, 2015 - Central Park - Khargarh, Navi Mumbai - Full HD Video


Arijit Singh Live Concert






Arijit Singh LIVE with Symphony Orchestra - Mumbai - July 2015

Arijit Singh LIVE with Symphony Orchestra - Mumbai - July 2015